PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২২, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

ঢাকার নবাবগঞ্জে অগ্নিকান্ডে শহিদুল স্টোর নামে একটি মুদির দোকান পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক শহিদুল ইসলাম।

এছাড়া আগুনে পাশের শিকড় মাল্টিপারপাস কোঃ অপারেটিভ লিমিটেডের বিভিন্ন আসবাবপত্রসহ, কম্পিউটার, সিসি টিভি পুড়ে যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম শিমুল জানান এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩-৪ লাখ টাকা।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। দোকানে পেট্রোল, ডিজেল ও কেরোসিন জাতীয় তরল পদার্থ থাকায় আগুনের তান্ডব বেশি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ইকন মাল্টিপারপাসের ম্যানেজার তুষার আহমেদ জানান, রাত আনুমান ১টার দিকে শহিদুলের দোকানে আগুন দেখতে পাই। আমি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘন্টা প্রচেষ্টায় দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও শহিদুল স্টোর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান। এসময় দেওয়ান তুহিনুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

থানা ডিউটি অফিসার এসআই ভজন রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০