PRIYOBANGLANEWS24
৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের পর থেকে নির্যাতন করে, আর কত সহ্য করুম!

বিয়ের পর প্রথমে সব ঠিকঠাক ছিল। তবে কিছুদিন যেতে না যেতেই শুরু হয় শারিরীক নির্যাতন। কারনে বা অকারনে প্রায় প্রতিদিনই মারধর করেন। ২৫/২৬ বছর ধরে এভাবেই নির্যাতন সহ্য করে সংসার করছি। এক সপ্তাহ আগেও সামান্য কারনে মেরে মাথা ফাটিয়ে দিছে। আমার মুখের কি অবস্থা দেখেন। বিয়ের পর থেকে অনেক সহ্য করছি, আর কত সহ্য করুম! এভাবে কথাগুলো বলছিলেন স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ সালমা বেগম (৪৫)।

সালমা বেগম ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের বাদশা মৃর্ধার স্ত্রী।

সালমা বেগম জানান, ২৮ জানুয়ারি দুপুরে ভাত খাওয়া নিয়ে তাকে মারধর করে স্বামী বাদশা। স্বামীর নির্যাতনে তার মাথা ফেটে যায় এবং মুখে একাধিক জখম হয়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, প্রতিবেশিরা এগিয়ে না এলে স্বামীর নির্যাতনে তিনি মারা যেতেন।

সালমা বেগম আরো বলেন, ২০ বছর ধরে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছি। কোন কারন ছাড়াই প্রতিদিনই মারধর করে। তবে সন্তানদের কথা চিন্তা করে সব সহ্য করেছি। আর পারছি না। আমি ওনার বিচার চাই। থানায় বিচার না পেলে দরকার হলে কোর্টে যাব।

সালমা বেগমের ভাই নুর ইসলাম বলেন, ছোট বেলা থেকে দেখতাছি বোনটাকে এভাবে নির্যাতন করতাছে। মাথায় ও কপালে তিনটা করে সেলাই লেগেছে। মুখেও একাধিক জায়গায় জখম হয়েছে। এসময় তিনি বোন জামাই বাদশা মৃর্ধার উপযুক্ত বিচার দাবি করেন।

এব্যাপারে বাদশা মৃধার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থানার এসআই দুলাল দে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০