PRIYOBANGLANEWS24
২৬ জানুয়ারী ২০২২, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে চুরি যাওয়া গ্যাস সিলেন্ডারসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৩

কেরানীগঞ্জে চুরি যাওয়া ৩২ লাখ টাকার মালামালসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। টানা ৩ দিন অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২০২ টি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাকটি ও চোরাই মালামাল পরিবহনের অপর আরেক ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

প্রেস ব্রিফিং এ শাহাবুদ্দিন কবীর জানায়, গত ১৭ জানুয়ারী আনুমানিক রাত ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর এলাকার আলম এন্টারপ্রাইজ এলপিজি গ্যাসের ডিলার অফিস ও গোডাউনের সামনে থেকে টাটা ৪০৭ ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো ন- ১৫-৪৯৭৪) ট্রাকটি চুরি হয়ে যায়। ট্রাকে মোট ২০২ টি এলপিজি গ্যাস সিলেন্ডার যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৭১ হাজার টাকা। এঘটনায় আলম এন্টারপ্রাইজ এলপিজি গ্যাসের ডিলার এর মালিক হাজী মোঃ বদিউল আলম গত ১৮ জানুয়ারী বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-৩৮) দায়ের করেন। সেই মামলার রহস্য উদঘাটনে একাধিক সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ৩ দিন ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে আসামীদের সনাক্তকরনসহ চুরি যাওয়া ট্রাক ও গ্যাস সিলেন্ডার উদ্ধার করা হয়। এসময় বাদীর চুরি যাওয়া টাটা ৪০৭ ট্রাকসহ ট্রাকে থাকা ২১ টি গ্যাস সিলেন্ডার পাওয়া যায়। চোরাই মালামাল স্থানান্তরের জন্য অপর আরেকটি ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড ১১-১৭০১ ট্রাকে থাকা ১৮১ টি গ্যাস সিলেন্ডার পাওয়া যায়। গ্যাস সিলেন্ডারের মোট মূল্য ১৯ লাখ ৭১ হাজার ৪ শত টাকা ও জব্দকৃত ট্রাকের মূল্য ১২ লাখ টাকাসহ মোট ৩১ লাখ ৭১ হাজার টাকার মালামাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামীদের সনাক্তসহ গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০