PRIYOBANGLANEWS24
১ ফেব্রুয়ারী ২০২০, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা

চিকিৎসকের চেম্বার থেকে রোগীরা বের হলেই তাদের থামিয়ে হাতে থাকা প্রেসক্রিপশনের ছবি তুলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। উদ্দেশ্য থাকে কোন কোম্পানির ওষুধ লিখেছেন চিকিৎসক এটা দেখার। রোগীরা মুমূর্ষ অবস্থা থাকলেও এ চিত্র বদলায় না। তবে এখন থেকে সরকারি হাসপাতালের সামনে বা গন্ডির ভেতরে প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এমন নির্দেশনা দিয়ে লিখিত আদেশ দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। ঢাকা জেলার আওতাধীন প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে নির্দেশও দেয়া হয়েছে।

সিভিল সার্জন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কোন অবস্থাতেই হাসপাতাল চত্ত্বরে চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) চাইতে বা দেখতে এবং ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। শুধুমাত্র বৃহস্পতিবার ও রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টটেটিভরা চিকিৎসকের সাথে সাক্ষাত করতে পারবেন। এছাড়া অন্য কোন দিন বা সময়ে হাসপাতাল চত্ত্বরে অবস্থান কিংবা মটরসাইকেলও রাখতে পারবেন না। লিখিত ওই চিঠিতে সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান উল্লেখ করেন, সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে সেবা দেয়ার লক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সিভিল সার্জনের এমন সিদ্ধান্ত ও চিঠির বিষয়টি নিশ্চিত করেণ প্রিয়বাংলা নিউজ২৪ কে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০