PRIYOBANGLANEWS24
১৭ জানুয়ারী ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও ঢাকা জেলা ডিবি দক্ষিণের যৌথ অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যের মাধ্যমে লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেস রিলিসের মাধ্যমে এসব তথ্য জানান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন করীর।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোঃ রেজাউল (৪৫), মোঃ জাহাঙ্গীর (৪০), মোঃ আজিজুল হক মোল্লা ওরফে আজিজ (৪০), মোঃ বশির পেদা (৪৫), মোঃ কামাল হোসেন গাজী (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ডিসেম্বর মাসে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার বাসিন্দা শাহআলম তার কিডনি অপারেশনের জন্য যশোরে থাকা বোন নুরুন্নাহারের কাছে টাকা চায়। নুরুন্নাহার ভাইয়ের অপারেশেনের টাকা নিয়ে যশোর থেকে ২৫ ডিসেম্বর ঢাকায় আসে। রাত ৯টার দিকে নুরুন্নাহার ঢাকা-মাওয়া হাইওয়ের দক্ষিন কেরানীগঞ্জের নতুন রাস্তা মোড়ে বাস থেকে নামে। এদিকে বোনকে এগিয়ে আনতে ভাই শাহআলম ও দুলাভাই আমির হোসেন বাবু সেখানে অপেক্ষা করতে থাকে। বোন এলে তারা ৩ জন বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় কোন যানবাহন না পেয়ে তারা ৩ জন বাবুবাজার ব্রিজের দিকে হাঁটা শুরু করে। ঝিলমিল আবাসিক এলাকার পাসপোর্ট অফিসের দিকে আসার পর আগে থেকে উৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতদল তাদের উপর অতর্কিত হামলা করে। টেনে হিচড়ে ঝিলমিল আবসিক এলাকার খালের পাশে জঙ্গলে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোড়-পূর্বক কিডনি অপারেশনের টাকাসহ মোট ১ লাখ ৩৫ হাজার টাকা, সাড়ে ৭ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতদল পালিয়ে গেলে ভুক্তভোগীরা ৯৯৯ এ কল দিলে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে।

এঘটনায় ২৬ ডিসেম্বর ভুক্তভোগী শাহআলম বাদি হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলা রহস্য উদঘাটনে ডিবি দক্ষিণ পুলিশ এর পরিদর্শক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ডিবি দক্ষিণ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় উক্ত ডাকাতদলকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এক এক করে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদলের তথ্যের ভিত্তিতে ঝিলমিল আবসিক এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহ্রত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, এরা পূর্ব পরিকল্পিতভাবে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। এদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০