PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২২, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা

পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালি মন্দির মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গরুর রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক সমবেত হয়। চন্দ্রখালা কালি মন্দির কমিটি এর আয়োজন করেন।

বিকেল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে গরুর রশি ছেঁড়া দেখতে আসে। মুহুর্তে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠান স্থলকে ঘিরে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে।

চন্দ্রখোলা কালি মন্দির কমিটির সদস্য গোবিন্দ চন্দ্র দাস জানান, প্রায় ৪’শ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে পৌষ সংক্রান্তি ও কালিপুজা উপলক্ষে এ উৎসব পালন করা হয়। এলাকার মানুষ গুলো প্রতিবছরই এ দিনের অপেক্ষায় প্রহর গুণে।

স্থানীয় রণজিত কুমার জানান, প্রতিবছরই মেলা উপলক্ষে অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। অতিথিরা কয়েক সপ্তাহ পর্যন্ত অবস্থান করেন। তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়।

নবাবগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে প্রায় অর্ধশত গরু নিয়ে আসা যুবকরা মাঠ জুড়ে ছুটো ছুটি করেন। তারা জানান, পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে এ অঞ্চলের মানুষের মাঝে আনন্দ বয়ে আনে। এটি এলাকার প্রাচীন প্রথা। আমরা এদিনটির জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকি।

কান্দামাত্রা গ্রামের বিমল মজুমদার জানান, গ্রাম বাংলার মানুষের চিরচেনা সংস্কৃতি বিলুপ্ত প্রায়। এ গরু রশি ছেঁড়া প্রতিযোগিতা, ইতিহাসের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০