PRIYOBANGLANEWS24
৪ জানুয়ারী ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী , আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গন থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল ও সাধারন সম্পাদক জসিমউদ্দিন নিরবের নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী কদমতলী গোলচত্তর প্রদক্ষিন করে জিনজিরা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ছাত্রলীগের পতাকা উত্তোলন করে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ।


পরে দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গনে মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়েজন করা হয়। মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ।

এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তারানগর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও থানা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে আবারও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০