PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০২১, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঢাকার দোহারে ঐতিহ্য ও প্রকৃতি নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। দোহার উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

প্রতিযোগিতায় ১০০ জন আলোকচিত্রীর প্রায় পাঁচ শতাধিক ছবি জমা পড়ে। এদের মধ্যে ১২জনকে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। প্রতিযোগিতার বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী পিনু রহমান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, এসব ছবিতে উঠে এসেছে দোহারের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, সামাজিক, ইতিহাস ও ঐতিহ্য। দোহার উপজেলা প্রশাসন দ্রুতই দোহারে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে পদক্ষেপ নিচ্ছে। আর এসব ছবি দিয়ে আমরা একটি আর্কাইভ করবো।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, কুসুমহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, আরটিভির স্টাফ রিপোর্টার ও প্রিয়বাংলা নিউজ২৪ এর সম্পাদক অমিতাভ অপু, সমকালের দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপুসহ প্রতিযোগিতার বিজয়ীরা।

প্রতিযোগিতায় পশ্চিম লটাখোলার আতিকুল রহমান রাফিন প্রথম, উত্তর জয়পাড়া কুঠিবাড়ির মাসুদ পারভেজ দ্বিতীয় ও মাহমুদপুরের বিল্লাল মাহমুদ তৃৃতীয় স্থান অর্জন করেন।

এছাড়া চতুর্থ হয়েছেন পশ্চিম লটাখোলার অশ্রু দেওয়ান, পঞ্চম দোহারের মো. রাকিব, ষষ্ঠ দক্ষিণ শিমুলিয়ার তাফসির আহমেদ খান, সপ্তম উত্তর জয়পাড়ার আবির মাহমুদ, অষ্টম জয়পাড়ার গাঙপাড়ের সিয়াম হোসাইন, নবম কার্তিকপুরের ইমন আফনান আফিফ, দশম দোহারের সাজিদ ইসলাম অর্ক, ১১তম দক্ষিণ জয়পাড়ার আবু ফাহাদ সৈকত ও ১২তম দোহারের আরিফ হোসাইন নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০