PRIYOBANGLANEWS24
২৫ ডিসেম্বর ২০২১, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় গ্রেফতার ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আলোচিত বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শহিদুল্লাহ হত্যা মামলার এজহারভুক্ত প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার মধ্যরাতে রাজধানী ঢাকার কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান এলাকার প্রি-স্কুল স্ট্রিট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মমিন মোল্লা (২৮), মোঃ শামীম মোল্লা (৩৭) ও মোস্তাক আহমেদ রিপন (৪৫)। এর আগে এ মামলায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ, এ নিয়ে মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধার নাতি নাদিম তার এক স্বজনকে রক্ত দিতে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি হাসপাতালে গেলে নাদিম ও শামীমসহ অজ্ঞাত ১৫/২০ জন দুর্বৃত্তরা সেখানে নাদিমকে হুমকি-ধামকি দিতে থাকে। তখন ভয়ে নাদিম তার নানা বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শহিদুল্লাকে ফোন করে। নাতিকে রক্ষার জন্য মুক্তিযোদ্ধা কয়েক জনকে সাথে নিয়ে সেখানে গেলে মোমিন ও শামিম বাহিনী দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মুক্তিযোদ্ধা এবং আরো ৬ জনকে আহত করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ছুরিকাঘাত ও প্রচন্ড মারধরের কারনে বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার (২০ ডিসেম্বর) রাতে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে শনিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ শহিদুল্লাহ হত্যা মামলার প্রধান ৩ আসামীকে রাজধানী কলাবাগান এলাকা থেকে র‌্যাব-১০ একটি টিম গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আসামীদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০