PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাসেও বাগে আসেনি অস্ট্রেলিয়ার দাবানল!

আন্তর্জাতিক ডেস্ক। প্রিয়বাংলা নিউজ:
দুই মাসেও বাগে আনা যায়নি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দাবানল। আগুনে পুড়ে ছাই হয়েছে বহু বাড়ি-ঘর আর অবকাঠামো। তাপমাত্রা না কমলে দাবানল কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে আবারও জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কুফল হিসেবেই দেখা হচ্ছে এই দাবানলকে।

এদিকে, প্রাণের ঝুঁকি নিয়ে যে স্বেচ্ছাসেবকরা আগুন নেভাতে কাজ করছে তাদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

অসহনীয় কষ্ট আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বন্যপ্রাণীরাও। বহু প্রাণী হয়তো এরই মধ্যে পুড়ে মারা গেছে। কিন্তু করার যেন কিছুই নেই। দমকল বাহিনীর কয়েক হাজার সদস্য আপ্রাণ চেষ্টা করেও কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না বনাঞ্চলের এই দাবানল।

এখন পর্যন্ত দাবানলে প্রাণ হারিয়েছেন প্রায় ৯ জন মানুষ। ধ্বংস হয়ে গেছে প্রায় এক হাজার বাড়িঘর আর বহু অবকাঠামো। দাবানল ক্রমেই ছড়িয়ে পড়তে থাকায় হুমকির মধ্যে রয়েছে আরও অনেক বাড়িঘর।

রবিবারও দেশটির তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। এই তীব্র দাবদাহের কারণে প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকায় দাবানলের সৃষ্টি হচ্ছে। এ তাপমাত্রা না কমলে আগুন নেভানোর চেষ্টা করে কোনো লাভই হবে না বলে আবারও জানিয়েছে দমকল কর্মীরা।

দাবানল শুরুর পর থেকেই তা নেভাতে অস্ট্রেলিয়ার দমকল বাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছেন বহু স্বেচ্ছাসেবক। রবিবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং একই সঙ্গে তাদেরকে অর্থ পুরস্কার দেয়ার ঘোষণাও দেন তিনি।

মরিসন বলেন, দাবানলের কারণে দেশ মারাত্মক সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। আগুন নেভানোর কাজে দমকল কর্মী আর স্বেচ্ছাসেবকরা ঝুঁকি নিয়ে যে পরিশ্রম আর আত্মত্যাগ করে যাচ্ছে, তার জন্য পুরো দেশ তাদের প্রতি কৃতজ্ঞ। এ অবদানের মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না। তারপরও সরকার স্বেচ্ছাসেবকদের অবশ্যই পুরস্কৃত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০