PRIYOBANGLANEWS24
৯ ডিসেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্র্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা ফটকে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সভা কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য- বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টার, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, সাংস্কৃতিক কর্মী ওহামা আক্তার, সংবাদকর্মী বিপ্লব ঘোষ প্রমুখ।

একই দিনে নানা আয়োজনে দোহার উপজেলায়ও দিবসটি পালন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০