PRIYOBANGLANEWS24
৩০ নভেম্বর ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো জুতাভর্তি তিনটি ভ্যানগাড়ি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের আগুনে দরিদ্র পরিবারের জুতার মালামালসহ মটর চালিত তিনটি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার হযরতপুর গ্রামের মুনসুর ওস্তাকারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মো. হোসেনের দাবি আগুনে তিনটি ভ্যান গাড়ি ও গাড়িতে থাকা জুতার মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুন্দরা গ্রামের বাসিন্দা। সে হযরতপুর গ্রামের মুনসুরের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে বাড়ির লোকজন বাহিরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থল এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাহিরে থাকা মালামালসহ তিনটি ভ্যানগাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ মো. হোসেন বলেন, আমি আমার ছেলে ও মেয়ের জামাই ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে ফেরি করে প্লাষ্টিকের জুতা বিক্রি করি। মালামালসহ ভ্যান বাহিরে থাকে। তিনি বলেন, জানামতে আমার কোন শত্রু নাই। ঋণ করে ব্যবসা করছি আমরা তো কারো ক্ষতি করি নাই। কে বা কাহারা আগুন দিয়েছে জানি না। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০