PRIYOBANGLANEWS24
২২ নভেম্বর ২০২১, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

ঢাকার দোহার উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. রাজু (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহত রাজু উপজেলা নূরপুর গ্রামের শেখ জহির উদ্দিনের ছেলে। সে এ বছর জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরিক্ষার্থী।

এ ছাড়াও রাজুর বন্ধু রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে নয়ন (২০), মাহমুদপুর গ্রামের ফিরোজ মাহমুদের ছেলে কাওছার (১৮), জয়পাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিক (১৯) আহত হন।

আহত মো. রাজু জানান, ক্রিকেট খেলা নিয়ে সোমবার বিকেলে শাকিল,বাবুসহ বেশ কয়েকজনের সাথে আমাদের কথা কাটা হয়। পরে ওরা মিমাংসার কথা বলে ডেকে নিয়ে আমাদের উপর হামলা চালায়।

এবিষয়ে কাওছার জানান, মীমাংসা হবে বলে বন্ধুরা ফোন দিলে আমি স্কুলের মাঠে যাই। গিয়ে দেখি একজনের মাথাফাটা আর অন্যরা মাঠে পরে আছে । পরে আমি ঘটনাস্থল থেকে বন্ধু নয়নকে নিয়ে হাসপাতালে আসলে হামলাকারীরা সেইখানে আমাদের হামলা করে এবং হাতুরী দিয়ে আঘাত করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০