PRIYOBANGLANEWS24
১৭ নভেম্বর ২০২১, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাবাদ চরে পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ঢাকার দোহারের তীরবর্তি ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের আমিরাবাদ চরে দশ হাজার একর জায়গার পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ চরে পাওয়ার প্লান্ট নির্মিত হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সংযুক্ত করা হবে।

বুধবার দুপুরে ঢাকার দোহারে পদ্মা নদীর বাম তীরের সংরক্ষণ বাঁধ পরিদর্শনে এসে উপজেলা ডাক বাংলো ঘাটে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, দোহারে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙ্গন সমস্যা সমাধান করার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদন দেন।

তিনি বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ফলে আবার নতুন করে গবেষণা করতে হয়। এর ফলে শুধু বাঁধ নয় প্রকল্পের সাথে ড্রেজিং ও সংযুক্ত করতে হয়েছে। এর ফলে পুরো
দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে।

সালমান এফ রহমান এর আগে সকাল ৯টায় ডাক বাংলো ঘাট থেকে সী-বোট যোগে দোহারের ২২ কিলোমিটার পদ্মার তীর পরিদর্শন করেন।

আগে পদ্মার তীর রক্ষা বাদ পরিদর্শনে এসে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সী-বোটে দোহারের পদ্মানদীর মাঝিরচর থেকে মৈনটঘাট, বাহ্রা হয়ে ফরিদপুরের সদরপুরের পদ্মানদীর নিকটবর্তি কয়েকটি ইউনিয়ন পরির্দশন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর হক, পানি উন্নয়ন বোর্ডের অতির্কি প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সরকার, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারি কমিশনার ( ভূমি) ফজলে রাব্বি, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০