PRIYOBANGLANEWS24
২৫ অক্টোবর ২০২১, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকার দোহারে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গৌতম কুমার সাহা (৫২) ও টিটু চন্দ্র দে (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে উপজেলার ফুলতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গৌতম কুমার সাহা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের মৃত সুনীল কুমার সাহার ছেলে এবং টিটু চন্দ্র দে কুমিল্লার দেবীদ্বর উপজেলার রসুলপুর গ্রামের মৃত উত্তম চন্দ্র দে’র ছেলে।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌতম ও টিটু দীর্ঘদিন যাবত দোহারসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে দোহার উপজেলার ফুলতলা বাজারে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও এএসপি মোঃ সম্রাট তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০