PRIYOBANGLANEWS24
২১ ডিসেম্বর ২০২৪, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দুরা হলিক্রস স্কাউট গ্রুপের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কাউট গ্রুপের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর জুবলি উপলক্ষে প্রকাশিত বিশেষ অঞ্জলির মোড়ক উন্মোচন করা হয়৷ এসময় প্রাক্তন স্কাউটদের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বান্দুরার বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুতুল নাচ দর্শকের বাড়তি আনন্দ দেয়।

প্রথম অধিবেশনে জুবলি উদযাপন কমিটির আহবায়ক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রবিন্দ্রনাথ মন্ডল, সেন্ট থেকলাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা ও নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান পান্নু।

দ্বিতীয় অধিবেশনে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার কমল কোড়াইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আচবিশপ বিজয় এন.ডি’ক্রুজ।

বিশেষ অতিথি ছিলেন সাধু যোসেফ সংঘ প্রদেশের প্রদেশপাল ব্রাদার রিপন জেমস্ গমেজ।

উপস্থিত ছিলেন ওসমান গ্রুপের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, বান্দুরা হলিক্রস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও, জুবলি উদযাপন কমিটির আহবায়ক ব্রাদার তরেন যোসেফ পালমা সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০