PRIYOBANGLANEWS24
২৭ জুন ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনভ্যাসের দিনে: মগজে কিলবিল করে গল্পের চরিত্ররা

বাংলাদেশে জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার মিশেলে সার্থক গল্পের বই নেই বললেই চলে। প্রথমটা আছে তো শেষটা নেই। আবার শেষটা আছে কিন্তু প্রথমটা নেই। প্রথমেই বলে রাখি যে আমি নিতান্তই সাধারণ পাঠক এবং কোন “রিভিউ” লেখক নই। কোন বই ভালো লাগলে নিজের পাঠপ্রতিক্রিয়া লিখি। লেখার ধরন দেখে লেখকের কতদূর পড়াশোনা সেটা বিচার করার অভ্যাস নেই। হ্যাঁ, তথ্যবহুল,গবেষণাধর্মী বা নন-ফিকশন হলে আলাদা কথা। সেখানে ব্যক্তিসত্তা আর লেখকসত্তা এক হতে হয়, ফিকশনে নয়।

১৩টি গল্পের ভেতর “আশার বসতি” গল্পটা উপন্যাস হতে পারতো। এক্ষেত্রে লেখক অলসতা না ইচ্ছে করেই করেননি না জানি না। প্রত্যেকটা গল্প আপনার মনোজগতের মাঝে খেলা করবে। আর আপনি মনেমনেই বলে উঠবেন; আরে, এতো আমার সামনে/সাথে ঘটে যাওয়া ঘটনা! হয়তো কোন গল্পের পাত্রপাত্রী আপনি বা দর্শক। সমকালীন নৈরাজ্য, স্বার্থপরতা, বিদ্বেষ, মধ্যবিত্তের নিত্যদিনের অভাবের বাইরে মনস্তাত্ত্বিক অভাব ও অবচেতনের স্বভাবকে খুবই সাবলীল কিন্তু মুনশিয়ানার সাথে লেখক তুলে ধরেছেন। আমরা এখনো অনেক প্রতিবাদই সরাসরি করতে পারি না, যদিও উত্তরাধুনিক যুগে বসবাস আমাদের। ফলে রূপকাশ্রয়ী হতেই হয়। আবার ‘জাদুবাস্তবতা’ আর ‘পরাবাস্তবতা’য় রূপকই প্রধান ভূমিকা পালন করে। মনোবৈজ্ঞানিক চেতনার স্ফূরণ ঘটেছে প্রায় প্রতিটি ক্ষেত্রে, তবে প্রথম গল্পে তার বৃহৎ বিস্ফোরণ ঘটেছে। “পুরো ব্যাপারটাই প্রায়শ্চিত্য ছিল” গল্পটা সবচেয়ে ছোট কিন্তু বাঙলার বিশাল ক্যানভাসে ছন্দপতন ঘটানো কিছু জীবনের ক্ষুদ্র কিন্তু ততোধিক বৃহৎ গল্প। যা ভুক্তভোগী ছাড়া কেউই অনুধাবন করতে পারবে না, এমনকি স্বয়ং #লেখকও নন। কারণ, লেখক এখানে প্রত্যক্ষদর্শী ও সমব্যথী কিন্তু ভিকটিম নন।

প্রত্যেকটা গল্প নিয়ে বিশদে আলোচনা করা যাবে এবং তা নিজেই একটি গল্প হয়ে উঠতে পারে। লেখক কী বোঝাতে চেয়েছেন তা মোটাদাগে সবাই বুঝতে পারলেও, সুক্ষ্মভাবে আলাদা আলাদা করে বুঝবে পাঠক। সেখানে ভালো লাগা বা মন্দ লাগার দায়ভার সম্পূর্ণই পাঠকের। সার্বিকভাবে ‘অনভ্যাসের দিনে’ প্রথম শ্রেণির বই এবং ব্যক্তিগতভাবে আমি ১০০তে ৯০ দেবো। কিন্তু আপনি চাইলেই কখনও ৭০-এর নিচে নামতে পারবেন না। এবং বাঙলা সাহিত্যের ইতিহাসে কোন একসময় এই বইটির নাম উঠে আসবেই।

বিদেশি সাহিত্যপ্রেমীরা স্বভাবতই দেশি সাহিত্য নিয়ে নাক কোঁচকায় এবং তার যথেষ্ট কারণ আছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রচারের কারণে বহুমূত্র আনয়নকারী বইগুলো বেস্টসেলার হয় এবং এদের স্তাবকতা করার লোকের অভাব নেই। আবারও বলছি, ফিকশন যারা পড়েন তারা অবশ্যপাঠ্য হিসেবে বইটি পড়বেন।

শুধু ভালো লাগবে তাই নয়, মগজে কিলবিল করবে গল্পের চরিত্ররা। নিজেকে না পেলেও কাউকে না কাউকে খুঁজে পাবেন যে আপনার জীবনের অভ্যাসে অনভ্যাসে পরিণত হয়েছে বা অনভ্যাসই আপনার জীবনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে…

অনভ্যাসের দিনে
অলাত এহ্সান
ভূমিকা : অভিজিৎ মুখার্জি প্রচ্ছদ : রাজীব দত্ত
প্রকাশক : অর্জন প্রকাশন
দাম : ৩৫০ টাকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০