PRIYOBANGLANEWS24
১৯ ডিসেম্বর ২০২২, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে হাটের ইজারা নিয়ে ভাড়ায় বসানো হয়েছে দোকান

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গরু ছাগলের হাটের ইজারা নিয়ে হাটের নির্ধারিত স্থানে বাৎসরিক চুক্তিতে বেশ কয়েকটি দোকান ভাড়া দিয়ে ভাড়া আদায় করছেন ইজারাদার।

এছাড়াও দোকানের অবস্থান বরাদ্দ দেওয়ার নামে বড় অঙ্কের অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে ইজারাদারের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বারুয়াখালি বাজার এলাকায় গরু ছাগলের হাটের ইজারা নিয়ে এমন বাণিজ্য করছেন ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মো. তৌহিদ ভূঁইয়া।

সরজমিনে গিয়ে জানা ও দেখা যায়, বারুয়াখালিতে সাপ্তাহিক হাটের দিন শুক্রবার নির্ধারণ করা থাকলেও বেশ কয়েক বছর ধরে হাটে গরু ছাগল বিক্রির জন্য নির্ধারিত স্থানে সারাবছরের জন্য গড়ে তোলা হয়েছে হোটেল, রেস্টুরেন্ট, চটপটি, ফার্নিচার, চা, পিঠা ও কাঠের দোকান। এক সময় এই হাট জমজমাট থাকলেও বর্তমানে সাপ্তাহিক হাটে ব্যবসায়ীরা গুটি কয়েক ছাগল নিয়ে আসলেও কুরবানীর ঈদ ছাড়া গরু বিক্রেতারা আসেন না। এজন্য গরু ছাগল বিক্রির জন্য হাটে জায়গা রাখা হয়েছে খুবই সীমিত। হাটের প্রায় ৮০ ভাগ জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে অন্তত ১৮টি ছোট বড় অস্থায়ী দোকান।

এছাড়াও হাটের পশ্চিম প্রান্তে বেশ জায়গা ভাড়া নিয়ে সে জায়গায় ফেলে রাখা হয়েছে গাছের বড় বড় সারি। বেশ কয়েক বছর ধরে এভাবেই হাটের নির্ধারিত স্থানে বাৎসরিক চুক্তিতে চলছে এই দোকান বাণিজ্য।

সারাবছর এভাবে চললেও কুরবানির ঈদের আগের অন্তত সাতদিন বারুয়াখালি হাট তার প্রাণ ফিরে পায়। সেসময়ে দোকানিদের দোকান সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিতে হয়। তবে ঈদের পর আবার ওই সব দোকান বসলে একই চিত্র দৃশ্যমান হয়।

হাটে দোকান নেওয়া কয়েকজনের সঙ্গে কৌশলে কথা বলে জানা যায়, হাটের নির্ধারিত স্থানে বেশ কয়েক বছর ধরে তারা বাৎসরিক চুক্তিতে দোকান তোলে কুরবানির ঈদের সাতদিন ব্যতীত সারাবছর ব্যবসা করছেন। হাটের জায়গা ভাড়া নিয়ে যারা গাছের সারি রেখেছেন শুধু তারাই বাৎসরিক ভাড়া দেন ৩০ হাজার টাকা। এছাড়াও দোকানের আকারভেদে তাদের ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বাৎসরিক ভাড়া দিতে হয় ইজারাদারকে।

বর্তমানে হাটের ইজারাদার বারুয়াখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তৌহিদ ভূঁইয়াকে তারা এ ভাড়া পরিশোধ করেন। তার আগে হাটের ইজারাদার ছিলেন বাজারের সাবেক সভাপতি রেজাউল করিম রাজু। তার সময়ে তাকেও ভাড়া পরিশোধ করেছেন বলে জানান তারা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সচেতন মহলের কয়েকজন বলেন, গরু ছাগলের হাটের ইজারা নিয়ে হাটের নির্ধারিত জায়গায় সারাবছর বেআইনিভাবে দোকান ভাড়া দিয়ে বাণিজ্য করা অবশ্যই অন্যায়।

এ বিষয়ে জানতে হাটের বর্তমান ইজারাদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তৌহিদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মতিউর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি নিজে তদন্ত করে দেখবো। এছাড়াও এসিল্যান্ডকে বলবো তদন্ত করার জন্য। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০