PRIYOBANGLANEWS24
৪ অক্টোবর ২০২২, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি, দূর্ভোগ বেড়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র মহাকবি কায়কোবাদ চত্ত্বর থেকে নবাবগঞ্জ এতিখানা ও মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানচলাচলসহ পথচারিদের দূর্ভোগ বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা গুরুত্বপূর্ণ রাস্তাটিতে সোমবার সকালের বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনে যাতায়াত করতে হচ্ছে। রাস্তাটি উপজেলার খুবই গুরুত্বপূর্ণ সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসা, সাব-রেজিষ্টার অফিস, নবাবগঞ্জ থানা পুলিশ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ নানা প্রয়োজনে মানুষ খুব কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে।

পথচারী সবুজ বলেন, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারনে সামান্য দূরত্ব রাস্তাটি রিকসায় পার হতে বিশ টাকা ভাড়া নিতেছে। প্রয়োজনে মানুষ দিনে ৩/৪বার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কাজেই গুরুত্বপূর্ণ সড়কটির জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের নজর দেয়া খুবই দরকার।

নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ছাত্রী অহনা রহমান বলেন, সকালে মাদ্রাসায় পড়তে গিয়ে দেখি সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি জমে গেছে। আমরা মেয়ে মানুষ আমাদের রাস্তা পারাপারে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তা থেকে দ্রুত পানি সরানো দরকার।

উপজেলার সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, উপজেলা পরিষদ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়াতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু আশ্বস্ত করেছেন অল্প সময়ের মধ্যে স্থায়ী ভাবে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, সকাল থেকে লেবার লাগিয়ে পুরোনো ড্রেনেজ ব্যবস্থাকে পরিস্কার করে পানি রাস্তা থেকে সরানোর কাজ চলছে। স্থায়ী সমাধানে পরবর্তীতে উপজেলা পরিষদে প্রকল্প পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০