PRIYOBANGLANEWS24
১৬ জুন ২০২১, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি

ঢাকা-মাওয়া মহাসড়কে খুলনাগামী কনক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশে ৬ জনের ডাকাতদল ধারালো অস্ত্রের মুখে বাসের ড্রাইভার ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসে থাকা যাত্রী কামাল হোসেন জানায়, ঢাকার সায়েদাবাদ থেকে খুলনার উদ্দেশ্যে কনক পরিবহনটি একটি এসি বাস রাত সাড়ে ১১টায় রওনা দেয়। সায়েদাবাদ থেকেই ডাকাতদল যাত্রীবেশে বাসে উঠে। বাসটি যখন ছাড়ে তখন বাসে যাত্রী ছিল মোট ১৮ জন। প্রায় আধা ঘন্টা চলার পর কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর টোলঘর পাড় হওয়ার পরই ৬ জন ডাকাত ধারালো অস্ত্রের মুখে ড্রাইভারসহ আমাদের ১২ জন যাত্রীকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়। এসময় বাসে থাকা আমাদের সব যাত্রীদের হাত-পা বেধেঁ ফেলে ও বাসের সিটের কভার দিয়ে মুখও ঢেকে ফেলে ডাকাতরা। এরপর চলন্ত বাসেই ডাকাতি করতে থাকে তারা। প্রত্যেক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সিরাজদীখান থেকে ডাকাতি শুরু করে ঘুরে মাওয়া হয়ে আবার ধলেশ্বরী নদীর ওপারে এস নেমে যায় ডাকাতরা।

খুলনার উদ্দেশ্যে যাওয়া আরেক যাত্রী মাসুদ রানা জানায়, ডাকাতরা আমাদের ভয়ভীতি দেখায় ও মারধরও করে। ডাকাতরা যেখান থেকে ডাকাতি শুরু করেছে, মাওয়া ঘাট ঘুরে আবার সেখানেই নেমে পালিয়ে যায়। চলন্তবাসেও ডাকাতি, আমরা নিরাপদ কোথায়? এর যথাযথ প্রতিকার চাই ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বাসটি মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকায় প্রবেশের পর ডাকাতি শুরু করে। চলন্ত বাসে ডাকাতি করাতে বেশ কয়েকটি থানা প্রদক্ষিন করে আবার সিরাজদীখানের টোলঘর প্রাঙ্গনে এসে বাস ও যাত্রীদের ফেলে ডাকাতদল পালিয়ে যায়। তখন ড্রাইভার বাসটি চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রবেশ করে। যদিও ঘটনাটি সিরাজদীখান থানার আওতায়, তবে এত রাতে মানবিক দৃষ্টিকোন থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখি। কনক পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১৫-১০৪৩) বাসটি উদ্ধার করি। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০