PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২১, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএডিসি’র বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র বাস্তবায়িত প্রকল্প যন্ত্রাইল ইউনিয়নের নলগোড়া-গোবিন্দপুর খাল খনন ও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল খনন পরিদর্শন করেছেন কর্মকর্তাবৃন্দ। একই সাথে বিএনডিসির নির্মিত রাস্তা ও পানি সংরক্ষণ বক্সকালভার্ট গুলোও পরিদর্শন করেন।

এসময় কর্মকর্তারা স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের সাথে বাস্তবায়িত প্রকল্পের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। তারা কৃষিপণ্য পরিবহনে সুবিধার্থে আরো কয়েকটি বক্সকালভার্ট নির্মানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

নবাবগঞ্জে কৃষিমন্ত্রনালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র বৃহত্তম ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য়) পর্যায় খাল পুনঃ খননে ও বিলের রাস্তার উপর পানি প্রবাহের জন্য বড় মাঝারী বক্সকালর্ভাট বাস্তবায়িত হওয়ায় এ অঞ্চলে কৃষি উন্নয়নে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এতে করে এ বছর এ অঞ্চলে অতি বৃষ্টিতে জমিতে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহন করাতে কৃষকেরা অধিকমাত্রায় ফসলাদি উৎপাদন করতে পেরেছেন বলে মনে করছেন প্রকল্পের সুিবধা ভোগী কৃষকেরা।

সরকার কৃষি উন্নয়নে এ সব প্রকল্প হাতে নেওয়ায় সফল ভোগী কৃষকদের দেখে এ উপজেলার অন্যান্য কৃষকদের দাবী প্রতিটি ইউনিয়নে যেন সরকার এ ধরণের পদক্ষেপ গ্রহণ করে। এ সব প্রকল্প হলে ভবিষ্যতে বিভিন্ন দূর্যোগে এ অঞ্চলে কৃষি জমিতে থাকা মৌসমী ফসলাদি আর নষ্ট হবে না।

ইতোমধ্যে সরকার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর-নবগ্রাম পুনঃ খাল খনন রাস্তা নির্মাণসহ পানি প্রবাহে বক্সকালর্ভাট প্রকল্প বাস্তবায়ন করেছেন। এ ছাড়াও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল পুনঃ খনন ও পানি প্রবাহের জন্য রাস্তার উপর বক্সকালর্ভাট কাজের বাস্তবায়ন করেছেন।

রবিবার দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএডিসি’র হিসাব নিয়ন্ত্রক মাহমুদা রহমান, নির্বাহী প্রকৌশলী আফিয়া খাতুন, নির্বাহী প্রকৌশলী ইফফাত আরা, ঢাকা রিজিওয়নের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী তমাল দাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০