PRIYOBANGLANEWS24
২৬ মে ২০২১, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মহেশপুর গ্রামে ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজল (৩৫) নামে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বখাটে সজল আড়াই বছর যাবত ধর্ষণ করছেন বলে অভিযোগ কিশোরীর পরিবারের। এঘটনায় মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত সজল পলাতক রয়েছে।

মেয়েটির বাবা অভিযোগ করে সাংবাদিকদের জানান, নদী ভাঙনের কবলে পড়ে আনুমানিক আড়াই বছর আগে আমার পরিবার নিয়ে সজলের নানা বাড়িতে ভাড়া থাকতাম। সজলও পারবার নিয়ে ঐ বাড়িতে থাকতো। সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে আমার বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণ করে ভিডিও ও ছবি ধারণ করে। ভিডিও ও ছবি সবাইকে দেখাবে বলে মেয়েকে ভয়ভীতি দেখাতো। পরে গ্রামের কাদেরের নির্জন কলা বাগানে ডেকে নিয়ে কিশোরীকে নিয়মিত ধর্ষণ করতো।

তিনি বলেন, মেয়েকে মোবাইলে কথা বলতে দেখে আমার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদেও কোন উত্তর পাওয়া যায়নি। পরে মেয়ে বলে আমি যা বলার পুলিশের কাছে গিয়ে বলবো। পরে গত ২২মে শনিবার মেয়ের ভাষ্যমতে লাগাতার ধর্ষণের অভিযোগ করে নবাবগঞ্জ থানা পুলিশে অভিযোগ করা হয়। এবিষয়ে ২৫মে মঙ্গলবার রাতে থানায় মামলা রুজু হয়।

ভুক্তাভোগী মেয়েটি কিছুটা জড়তার সাথে জানায়, ধর্ষণের ভিডিও পরিবারকে জানাবে বলে ভয়ভীতি দেখাত। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মোবাইলে কল করে আমাকে ঐ নির্জন কলা বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করতো সজল।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা, নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সজলকে আসামী করে মামলা করেছেন। বুধবার সকালে ধর্ষিতার পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের পর থেকে আসামী পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০