PRIYOBANGLANEWS24
১৯ মে ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে তালাবন্ধ ঘরে নারীর পঁচে যাওয়া লাশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তালাবন্ধ একটি কক্ষ থেকে এক নারীর পঁচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের ভাই মানিক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আগের রাতে (সোমবার) উপজেলার মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকার একটি বাড়ির ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিউলি (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কৃষ্নপুর গ্রামের বাছিরের স্ত্রী। রাজধানীর রামপুরায় স্বামী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতো সে।

এসআই হাবিবুর প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, সোমবার রাতে বাড়ীর লোকজন ওই তালাবন্ধ কক্ষ থেকে অনেক দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা কেটে ভিতরে প্রবেশ করে ওই নারীর গলায় গামছা পেঁচানো মরদেহ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাশটিতে পঁচন ধরেছে জানিয়ে হাবিবুর বলেন, ৩/৪ দিন আগে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে তালাবন্ধ করে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী ও ভাই থানায় এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) কাজী রমজানুল হক প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, যে কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে সেখানে একাধিক ব্যক্তি থাকতো। তারমধ্য থেকে কারো সঙ্গে হয়তো ওই নারীর পরকিয়ার সম্পর্ক ছিল। ওই নারীর স্বামী তার সম্তানকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে গেলেও যাননি তিনি। এ সুযোগে পরকিয়া প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন ওই নারী। এসময় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে তাকে তার প্রেমিক হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০