PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৫ দফা দাবিতে ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমবায় সমিতির মানববন্ধন

বন্ধ ওয়াশিং ফ্যাক্টরী চালু করাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমবায় সমিতি। বুধবার বেলা ১১টায় কদমতলী গোল চত্বর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ৮১ টি ওয়াশিং ফ্যাক্টরীর ২৫ হাজার শ্রমিক ও তাদের পরিবার পরিজনকে বাঁচাতে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মালিক ও শ্রমিকরা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে পুনরায় ওয়াশিং ফ্যাক্টারী খোলাসহ লোকাল গার্মেন্টস মালিক, শ্রমিক ও তাদের পরিবার পরিজনকে বাঁচাতে বিভিন্ন শ্লোগান দেয়।

উপস্থিত বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন, কেরানীগঞ্জ শিল্প পার্ক প্রজেক্টে ৫০০ কাঠা জমি ক্রয় করেছি। সেখানে গ্যাস, বিদ্যুৎ, সুয়ারেজ লাইন, রাস্তা, ইটিপিসহ অন্যান্য সুযোগ-সুবিধা শতভাগ দ্রুত নিশ্চিত করতে হবে। শিল্প পার্কে স্থানান্তরের আগ পর্যন্ত বন্ধ ফ্যাক্টরী পুনরায় চালু করাসহ সহজ শর্তে ব্যাংক ঋন প্রদানের আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরী মালিক সমবায় সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল, সাধারন সম্পাদক সোহেল রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহাবুবসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০