শাহিনুর রহমান.
১২ ডিসেম্বর ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দোহার ও নবাবগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদের উপজেলা সদরে এ মিছিল করা হয়।

মিছিলটি উপজেলা সদর জেলা পরিষদ মার্কেটের সমানে থেকে শুরু হয়ে বাগমারা উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার প্রদক্ষিন করে। ফিরে এসে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠের সমানের সড়কে সংক্ষিপ্ত পথসভা করা হয়।

দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন রহমান আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন আহমেদ পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, আজ বের হয়েছি, ১২ ফেব্রুয়ারী ঢাকা-১ এর ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ভোট অর্জন করতে হবে। প্রতিটি নেতাকর্মী ঘরে ঘরে যেতে হবে। নিজেদের অর্জন দিয়ে ভোট আদায় করতে হবে। এসময় স্লোগান দিয়ে তারা তফসিলকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল হক মিতু, মশিউর ফারুক, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব রায়হানুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোজাহিদ খান, ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, নারী নেত্রী বিলকিস চৌধুরী প্রমুখ।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নবাবগঞ্জ ও দোহারে বিএনপির আনন্দ মিছিল

অপরদিকে দোহারে বিএনপির সভাপতি নজরুল ইসরাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০