PRIYOBANGLANEWS24
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দোমাসিস এর নির্বাচন: সভাপতি নূরে আলম, সম্পাদক শহিদুল ইসলাম

দীর্ঘ ১৭ বছর পর নানা জল্পনা কল্পনা শেষে অনুষ্ঠিত হয়েছে ঢাকার দোহার উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি ও সাধারন সম্পাদক পদে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি ৩ এর পদে নির্বাচিত হয়েছেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিম মাহমুদ।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে আইনশূংখলা বাহিনীর সহায়তায় চলে ভোট উৎসব। লটাখোলা আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষের তিনটি ভূতে এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি ছিল ভোট কেন্দ্রে।

উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪২৫ জন ভোটার। সভাপতি পদে নুূরে আলম সিদ্দিকি ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তারিকুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট আর মোঃ আহসান পেয়েছেন ৬৭ ভোট।

এছাড়া মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ২৬২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আ্ওয়াল হোসেন পান ১৪৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিম মাহমুদ ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল হাসান পেয়েছেন ১৬২ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজম এবং নির্বাচন কমিশনার হিসেবে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আউব আলী ও ইকরাসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খুরশেদ আলম দায়িত্ব পালন করেন।

দীর্ঘদির পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচিত কমিটি সংগঠন ও শিক্ষকদের সুখে দুখে সব সময় পাশে থাকবে এমনটাই মনে করেন তারা।

নির্বাচিত হওয়ার পর শিক্ষকদের কল্যানে নিজেদেরকে নিবেদিত করার প্রয়াস ব্যক্ত করেন বিজয়ী প্রার্থীরা।

এর আগে সংগঠনের ২৩ টি পদের মধ্যে ২০ টি পদে বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০