PRIYOBANGLANEWS24
১২ মে ২০২৩, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে কর্মজীবী নারী’র সমাবেশ: সব শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি

সব শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী নারী। বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে এই সমাবেশ হয়।

মহান মে দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে এই সমাবেশে পথ নাটক ‘একতাই শক্তি’ প্রদর্শিত হয়। এতে সহযোগিতা করে ক্রিশ্চিয়ান এইড। সমাবেশে সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও নারী শ্রমিক কণ্ঠের স্ট্যান্ডিং কমিটির সদস্য হামিদা খাতুন।

সমাবেশে বক্তব্য দেন কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক হোসনে আরা নকিব, রাজীব আহমেদ, আফরিন তিথি, রিনা আমেনা, জারিন তাসনিম, প্রকল্প কর্মকর্তা হুরমত আলী।

প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল হোসাইনের সঞ্চালনায় করেন আরো বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর ঢাকা মহানগন যুগ্ম আহ্বায়ক শেখ শাহানাজ, মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি রাবেয়া আক্তার, গৃহশ্রমিক রাবেয়া, কারচুপি শ্রমিক ফাতেমা প্রমুখ।

নারী শ্রমিক কণ্ঠের স্ট্যান্ডিং কমিটির সদস্য হামিদা খাতুন বলেন, আমাদের শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন চলতেই থাকবে। এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবেন যারা শ্রমিক আছেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সবখাতের শ্রমিকদের একসঙ্গে কাজ করতে হবে।

কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা কোভিডে ক্ষতিগ্রস্ত নারীদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার দাবি জানান। এ জন্য তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র ও সামাজিক সুরক্ষায় তাদের প্রবেশাধিকারেরও দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মানুষকে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। এই কাজের সঙ্গে মর্যাদা চান তারা। বেঁচে থাকার জন্য মজুরিও গুরুত্বপূর্ণ। তারা সব শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।

বক্তারা আরো বলেন, নারী শ্রমিকের জীবনের নিরাপত্তা, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং যৌন হয়রানি থেকে রক্ষা পেতে রাষ্ট্র অনেক নীতিমালা করেছে। সেই নীতিমালার আলোকে আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০