PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয়

বিনোদন ডেস্ক। প্রিয়বাংলা নিউজ:
বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএবি) পাস হওয়াকে ঘিরে দুভাগে বিভক্ত হয়েছে ভারত। গোটা দেশ জুড়ে চলছে জোর বিক্ষোভ। ১০ ডিসেম্বরের পর থেকে এখনো পর্যন্ত বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। এই আইনের প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা ও গায়ক। এবার এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।

তিনি বলেন, আন্দোলনের পক্ষে-বিপক্ষে উভয়কেই হিংসা বন্ধ করতে হবে৷ প্রতিবাদের নামে হিংসাত্মক কোনো কাজ করা উচিত নয়৷ যার যে দাবি, তা নিয়ে আলোচনায় বসা উচিত৷ আলোচনার মাধ্যমেই সবকিছু মিটিয়ে নেওয়া উচিত। প্রতিবাদ করতে গিয়ে ভাঙচুর আর আগুন নিয়ে খেলা কখনোই ভালো কিছুর ঈগিত দেয় না।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববদ্যালয়৷ যে বিক্ষোভ রদ করতে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ চালায়, যা নিয়ে বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে৷

জামিয়ায় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিওতে লাইক দিয়ে বিপাকে পড়েন অক্ষয় কুমার৷ ওই ভিডিওতে ভুল করে লাইক করে ফেলেছেন বলে পরবর্তীতে দাবি করেন তিনি৷ তা সত্ত্বেও খিলাড়ি’খ্যাত এই তারকাকে নিয়ে বিতর্ক থামেনি!

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সম্প্রতি রাস্তায় নামেন অনুরাগ কাশ্যপ, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর, পরিণীতি চোপড়া, ফারহান আখতাররা। মুম্বাইয়ের রাস্তায় অস্থায়ী মঞ্চ বেঁধে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করতে দেখা যায় তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০