PRIYOBANGLANEWS24
২৮ জুন ২০২১, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংকে উপচে পড়া ভিড়: স্বাস্থ্যবিধি মানছে না গ্রাহকরা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার আজ (সোমবার) থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোষনা করেছেন। তবে জুন ক্লোজিং মাস হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। আগামী ১লা জুলাই বৃহস্পতিবার থেকে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। ১লা জুলাই থেকে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না এমন নির্দেশনার পর দোহার ও নবাবগঞ্জে ব্যাংকগুলো গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা যায়, প্রতিটা ব্যাংকেই গ্রাহকদের উপচে পড়া ভিড়। যেহেতু সামনে কঠোর লকডাউন তাই বেশির ভাগ গ্রাহকই টাকা উত্তোলনের জন্য ব্যাংকে এসেছে। তবে গ্রাহকদের বেশিভাগই স্বাস্থ্যবিধি মানতে উদাসিন। দীর্ঘ লাইনে পাশাপাশি দাড়িয়ে টাকা তুলতে দেখা যায় গ্রাহকদের। অনেকে মুখে মাস্কও ছিল না। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের গ্রাহকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার তাগাদা দিতে দেখা যায়।

ব্যাংকে সেবা নিতে আসা বেশিরভাগ গ্রাহকেই দাবি, যেহেতু সরকার আগামী ১লা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে তাই নিজেদের প্রয়োজনীয় কিছু টাকা ব্যাংক থেকে উঠিয়ে রাখলেন। বলা তো যায় না, এই লকডাউন কতদিন থাকে। ভিড়ের কারনে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয় বলে জানান তারা।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রাহকরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রয়োজনীয় কাজ শেষ করে সে ব্যাপারে গ্রাহকদের বারবার অনুরোধ করা হয়েছে। তবে বেশির ভাগ গ্রাহকই স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসিন। আমারও অনেকটা নিরুপায়, তবে যথেষ্ট চেষ্টা করেছি। গ্রাহকদের সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না। তবে গ্রাহকদের এমন উদাসিনতার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ব্যাংকের কর্মকর্তারাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০