PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২১, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

কেরানীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার রাত ১২টার দিকে রবিশুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় সোমবার কেরানীগঞ্জ মডেল থানায় শিশুটির পিতা রাজ্জাক হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

জানা গেছে, শিশুটি বড়িশুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী। বরিশুর এলাকায় জলিলের বাড়িতে ভাড়া থাকেন শিশুটির পরিবার। একই বাড়ির অন্য একটি ঘর ভাড়া নিয়ে একা বসবাস করেন আনোয়ার। পেশায় সে রিকশাচালক।

ধর্ষনের শিকার শিশুটির চাচা মোশারফ হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বরিশুর এলাকায় জলিলের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে তার তার ভাই, ভাবী ও ৮ বছরের ভাতিজি থাকেন। একই বাড়ির পাশের একটি ঘর ভাড়া নিয়ে একা থাকেন আনোয়ার। ভাবী অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। আর বড় ভাই খেয়া নৌকা চালিয়ে সংসার নির্বাহ করেন। গত ১৮ মে তারা দুজনই কাজের উদ্দেশ্যে বাসার বাইরে ছিলেন। এসময় তাদের একমাত্র মেয়ে বাসাতেই ছিল। পিতা-মাতার অবর্তমানে দুপুরের দিকে শিশুটিকে আনোয়ার ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুর চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আনোয়ার পালিয়ে যায়।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, ধর্ষনের ফলে শিশুটি মানসিক ও শাররীকভাবে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সোমবার ধর্ষক আনোয়ারকে আদালতে পাঠালে সেখানে সে ধর্ষনের স্বীকার উক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০