PRIYOBANGLANEWS24
৭ মে ২০২১, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে ও র‌্যাব- ১০ সিপিসি-২ এর কেরানীগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার মোঃ আসাদুজ্জামানের সার্বিক সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিএসটিআই অনুমোদন না থাকায় আনন্দ বেকারী এন্ড কনফেকশনারী ও আমার দেশ বেকারী এন্ড কনফেকশনারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া রাজেন্দ্রপুরে আদি বাসুদেব ও মা মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলার বোয়ালিয়ায় হামজা ফুড প্রোডাক্ট নামের একটি সেমাই তৈরীর কারখানায় পাকিস্তানী তৈরী ব্রান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত ও বিএসটিআই এর অনুমোদন না থাকার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৮০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও কালিন্দি ইউনিয়নের গদাবাগ সোনার বাংলা হাউজিংয়ে এমএস পুড প্রোডাক্ট নামে একটি আচার, জেলি ও সস তৈরীর কারখানা অভিযান চালিয়ে নিম্মমানের রং কেমিক্যাল, বার্লীসহ বিভিন্ন ভেজাল কাঁচামাল দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও বেশকিছু জেলী জব্দ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার ফুড ইন্সপেক্টর মোঃ শাহিন।

অভিযান শেষে র‌্যাবের ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, এসব অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০