PRIYOBANGLANEWS24
১ মে ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

করোনায় কর্মহীন হয়ে পড়া ঢাকার কেরানীগঞ্জের ২০ হাজার দু:স্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ঢাকা-৩ আসনের এমপি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। তালিকা করে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।

আজ শনিবার সকালে আটিবাজার, তেঘরিয়া ও চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সহায়তা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলার ১২টি ইউনিয়নে তালিকা করে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। খাদ্য সামগ্রীর হিসেকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ম.ই. মামুন, জেলা ছাত্রলীগের (দক্ষিন) সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মেরাজুর রহমান সুমন, তোফায়েল আহমেদ প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জের একটি লোকও না খেয়ে থাকবে না। প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। প্রয়োজনে আরও দিব। গত বছরও আমরা কেরানীগঞ্জের ১ লাখ ৬ হাজার পরিবারকে নানাভাবে সহায়তা করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০