PRIYOBANGLANEWS24
৭ এপ্রিল ২০২১, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার পেলেন কবি সালাহ্উদ্দিন সালমান

দৈনিক বাঙ্গালীর কন্ঠ সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও সাংবাদিক সালাহ্উদ্দিন সালমান। কাব্যগ্রন্থ “পকেট সেলাই করি ছেঁড়া জামার” জন্য গত শুক্রবার (২ এপ্রিল) রাতে রাজধানীর কাঁটাবনস্থ দীপনপুর ভোজনশালায় অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের ১৭ জন কবি-সাহিত্যিকসহ সামাজিক-সাংস্কৃতিক কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি গণমাধ্যম কর্মী ও সংগঠনকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক কবি রহিমা আক্তার কল্পনা। বিশেষ অতিথি দৈনিক বাঙ্গালীর কন্ঠ-এর প্রধান সম্পাদক শফিউল আজম, কবি শাহীন রেজা, ড. শামীম তালুকদার, ফারজানা করিম (লেখক, সিনিয়র সংবাদ উপস্থাপক,একাত্তর টেলিভিশন)প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কবি, সাংবাদিক ও সংগঠক জায়েদ হোসাইন লাকি।

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুরে সন্তান সালাহ্উদ্দিন সালমান জাতীয় দৈনিক মানবকন্ঠ সহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি অনলাইনে নিয়মিত কলাম লেখক ও সাংবাদিক।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো, ঘরের খোঁজে নিখোঁজ বাড়ি, কবিতা বুক ব্যান্ডেজ করে, পকেট সেলাই করি ছেঁড়া জামার, একাকী উড়াল, হৃদয়ে জলছবি। এছাড়া কেউ কথা রাখেনি, আড়াই অক্ষর প্রেম, ভালোবাসার শেষ বিষ, নীড় হারা পাখি, রক্তে লেখা শেষ চিঠি সহ বেশ কিছু উপন্যাস প্রকাশিত হয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০