PRIYOBANGLANEWS24
১০ ফেব্রুয়ারী ২০২১, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের বড়নগর খাল ও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার কলাকোপা বড়নগর জামে মসজিদের সামনে বড়নগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ২৬ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার খালের পুনঃখনন কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকার প্রকল্প পরিচালক প্রকৌশলী পরিতোষ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (সওকা) প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল।

এর আগে বেলা ১২টায় কৈলাইল ইউনিয়নের মালিবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিএডিসি ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (সওকা) প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। ৩৪ লাখ টাকা ব্যয়ে ২.৮ কিলোমিটার খালের পুনঃখনন কাজ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০