PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২১, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতার্তদের পাশে সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম

রাজধানীর ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা ফেসবুক স্ট্যাটার্স দেন। তিনি লিখেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,এ এক অন্য রকম অনুভূতি। মানবতার কল্যানে সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের পক্ষ থেকে কিছু ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। ছিন্নমূল এইসব মানুষ গুলোকে একত্রিত না করে অলিগলিতে ঘুমাতে যাওয়া মানুষগুলোর মাঝে দিতে পেরে খুব ভালো লাগলো। শীতবস্ত্রগুলো বিতরণ করতে গিয়ে দেখলাম, পথের ধারে ঘুমানো মানুষগুলোর বাড়ি-গাড়ি করার কোন স্বপ্ন নেই। ওদের স্বপ্ন দুবেলা-দুমুঠো খেয়ে কোনো রকম জীবন কাটানো। এই শীতের মধ্যে ফ্লোরে পলিথিন বিছিয়ে, গায়ে পাতলা একটি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। এক মহিলাকে দেখলাম সামান্য একটি শীতবস্ত্র পেয়ে তার চোখে-মুখে সুখের ছোঁয়া। না জানি কি পেয়ে গেছেন তিনি। তবে শীতবস্ত্র শেষ হয়ে যাওয়ায় কয়েকজনকে দিতে পারি নাই। তাদেরকে পরবর্তীতে দেবো বলে কথা দিয়ে এসেছি। খারাপ লাগছে যদি তাদেরকে না পাই।

রাশিম মোল্লা প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, এ পর্যন্ত প্রায় তিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে শতিবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মল্লিক, ভোরের ডাকের চিফ রিপোর্টার আকতার হোসেন, সংগঠনের নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ, মো. শরিফুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০