PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভবতারণ সেবা সংঘের উদ্যোগে নয়াবাড়ি ইউনিয়নের তিনশ’ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় নির্মল গুহের পক্ষ থেকেও এলাকার দুইশ পরিবারে শাড়ি বিতরণ করা হয়।

নন্দদুলাল গোস্বামী বলেন, করোনা ও বন্যার কারণে এবারের পরিস্থিতি অনেকটা ভিন্ন। বিশেষ করে অন্ন ও বস্ত্র এই দুইয়ের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে দরিদ্র মানুষগুলোকে। সে কারনে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। দূর্গাপূজা উপলক্ষ হলেও হিন্দু, মুসলিম সবার মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি আমরা। ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবতারণ সেবা সংঘ এ উদ্যোগ গ্রহণ করেছে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সবসময় দরিদ্র মানুষের পাশে রয়েছি। সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করেছি। ধর্মীয় সংগঠন হলেও ভবতারণ সেবা সংঘ সামাজিক ও মানবিক কাজে তাদের অংশগ্রহণ সবসময় রয়েছে।

তিনি বলেন, ঈদ, পূজা-বড়দিন সব উৎসবে পার্বনে, দূর্ভোগে-দুর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থাকে এবং সবসময় থাকবে। শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখেও ধর্ম-বর্ণ নির্বিশেষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে দরিদ্র পরিবারগুলোর মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১১

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

১২

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৩

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১৫

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৬

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৭

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৮

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

২০