PRIYOBANGLANEWS24
২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার আওয়ামী লীগ নেতা ও জাহাজ ব্যবসায়ী নুরুল হক বেপারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও ১ ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান নুরুল হক।

ডাকাতির সময় ওই ঘরে থাকা নুরুল হক বেপারীর ভাই নুর মোহাম্মদ বেপারী জানান, রাত আনুমানিক তিনটার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘরের পেছন দিকের লোহার ফটক ভেঙ্গে ও রেলিং কেটে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা তার শোবার ঘরে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রী আলপনা আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রশি ও কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী আলপনা আক্তার চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা তার স্ত্রীর কাঁধে রামদার উল্টো পিঠ দিয়ে আঘাত করে এবং চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেয়।
পরে ডাকাতদল ঘরের অন্য একটি রুমে প্রবেশ করে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও আলপনা আক্তারের সঙ্গে থাকা এক ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নুর মোহাম্মদ বেপারী বাদী হয়ে দোহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেন দোহার সার্কেল এএসপি জহিরুল হক ও দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ডাকাতির ঘটনায় নুর মোহাম্মদ বেপারী বাদী হয়ে দোহার থানায় একটি ডাকাতি মামলা করেছেন। তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১১

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

১২

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৩

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১৫

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৬

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৭

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৮

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

২০