PRIYOBANGLANEWS24
১১ অক্টোবর ২০২৪, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কী সুখি তারা!

রাত ১টা বেজে ৩০ মিনিট। সাইকেলের বেলের আওয়াজ শুনতে পাই । পর পর তিনবার। দু মিনিট পর ঘটাং করে দরজা খোলার শব্দ আসে। এই ব্যাপারটা হয় আমার বাসার পাশে এক বস্তিতে। এই বেলের আওয়াজ শুনছি বছর দেড়েক ধরে। মিনিট পাঁচেক পর হাসির শব্দ শুনতে পাই। অত রাতে নারী হাসি পরিবেশটাকে রহস্যময় করে দেয়। প্রথম প্রথম বিরক্ত হতাম। এখন হই না। এই হাসি আর সাইকেলের বেলের শব্দ দৈনন্দিন জীবনে যেন মিশে গেছে। ঘড়িতে যখন দেড়টা বাজতে যায় নিজেই অনুমান করি এখনই সাইকেলের বেল বাজবে। ঠিক বাজেও তাই। মিস হয় না। কিন্তু এত রাতে কেন বাজে। কেনই বা এমন সময় নারী কণ্ঠের হাসি শুনতে পাই। ঘটনার সাথে আমি পরিচিত হলেও রহস্য আমার কাটে না।

রোজ রাতে আমি জানালা খুলে নিচে তাকাই। দৃশ্যপট বুঝতে চাই। দেখি এক মাঝ বয়সী লোক সাইকেলে বসেই থাকে। সামনে ঝুলানো সিলভারের টিফিন বক্স। তিন বাটির। বেল বাজিয়ে সে অপেক্ষা করে। এক নারী আসে।দরজা খুলেই সে আগে টিফিন বাটি নেয়। তারপর গেট লাগিয়ে দেয়।
আমি উচু বাসায় থাকি। তাদের আঙ্গিনায় কী হয় সব দেখতে পাই। নারীটা দেখতে বেশ। ধবধবে ফর্সা, লম্বা। এনার্জি বাল্বের আলোতে আরো সাদা লাগে দেখতে।

অত গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন এই নারী আঙ্গিনায় পায়চারী করে। জগে করে পানি এনে দেয় লোকটাকে। বুঝতেই পারি তারা স্বামী স্ত্রী। স্বামী হাত পা ধোয়। সুন্দরী স্ত্রী তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে। যেন গ্রামের দৃশ্য। অবাক হই। এই অল্প বয়সী মেয়ের কি ঘুম ধরে না !
তার মুখায়ব দেখে মনে হয় সে যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষায় থাকে রোজ। স্বামী হাত মুখ ধুয়ে ঘরের দিকে পা বাড়ায়। কী যেন বলে। স্পষ্ট শুনতে পাই না। অন্যদিকে তার স্ত্রী হেসেই অস্থির। খুব তাজ্জব লাগে কি এমন কথা বলে লোকটা যে এই মাঝ রাতে মেয়েটা ঘুম কাতর না হয়ে হাসিতে ফেটে পড়ে রোজ?

এই দেড়টা বছরে আমি এর বাইরে অনেক কিছুই দেখেছি। সাইকেল থেকে নেমেই লোকটা স্ত্রীর গালে আদর করে চুমু দিচ্ছে। স্ত্রী ভীষণ লজ্জা পাচ্ছে। ইতস্তত করলেও সে যেন এমনটাই চায়। অন্যদিকে আমি দর্শক নিজেও লজ্জা পাই। জানালা আটকিয়ে দেই। অপরাধ বোধ হয় অন্যের রোমাঞ্চকর দৃশ্য দেখে। জানালা আটকিয়ে দেই। ঘুমাতে যাই । চোখে ওদের চেহারা ভাসে।

আহ কী পবিত্র সম্পর্ক! কী সুখি তারা! এই শহরে এত এত কিছুর মাঝেও সামান্য কিছু না থেকেও তারা কত সুখি।
স্বামী বেচারা আর কয় টাকা ইনকাম করে। বউ বেচারা কতই বা শিক্ষিত। কিন্তু যে সুখ আমি দেখি এই সুখ অনেক আচ্ছা আচ্ছা দম্পত্তিদের মধ্যে থাকে না। কী অভাগা তারা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০