PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে সালমান এফ রহমান ও আজরা জেয়া’র বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে শুক্রবার ওই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব, গণতন্ত্র ও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সালমান এফ রহমান বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারত্বের উন্নয়নসহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একমত যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। “আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়, সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”

সালমান এফ রহমান বলেন, “আন্ডার সেক্রেটারি আজরা জেয়া আবারও নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে তারা আগ্রহী।” যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব নিয়ে সালমান এফ রহমানের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ কথা জানিয়েছেন আজরা জেয়াও।

এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, গাজায় মানবিক সহায়তা প্রদান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রোহিঙ্গা সহায়তাসহ দুই দেশের অংশীদারত্বের বিষয়গুলো নিয়ে কাজ চালিয়ে যেতে তিনি উন্মুখ।

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০