PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘পরিবার সম্পর্কে তথ্য নিতে গেলে ঝাঁটাপেটা করবেন’

আন্তর্জাতিক ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
শুরুতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা দেখা গেছে পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাবে। তারপর একে একে যোগ হয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম। সেই তালিকা আরো বাড়ছে।

এবার সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতার কথা ঘোষণা করেছেন বিজেপির জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অনেকেই মনে করছেন, এরই মধ্যে জারি হওয়া এনপিআর-এর (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) বিজ্ঞপ্তিতেই আসলে এনআরসি-র সূচনা হয়ে গেছে।

মমতা ব্যানার্জি সেই এনপিআর স্থগিতের ঘোষণা করেছেন রাজ্যে। শুধু ঘোষণা নয়, রীতি মতো সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর এ পরিস্থিতিতে ‘বিতর্কিত’ মন্তব্য করে তাপ বাড়ালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ম-ল।

রবিবার বীরভূমের পাইকরে নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক তালিকার বিরোধিতা করতে গিয়ে অনুব্রত অন্যদের বলেন, বাড়িতে সার্ভে করতে গেলে ঝাঁটাপেটা করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু বাড়িতে যদি কেউ আসে আপনার ও আপনার পরিবারের বিস্তারিত সবকিছু জানতে, তাহলে ঝাঁটাপেটা করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় আগাগোড়া বলে আসছিল, নাগরিকত্ব কেন্দ্রীয় তালিকার বিষয়। এ সংক্রান্ত আইন বা কোনো প্রক্রিয়া না-মানার ক্ষমতা নেই কোনো রাজ্যের। কিন্তু মমতা ব্যানার্জির সরকার বিজ্ঞপ্তি দিয়ে এনপিআর স্থগিত করার পর এবং আরো কয়েকটি রাজ্য থেকে বিরোধিতার আভাস পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘বিকল্প পথ’ খোঁজার চেষ্টা শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০