PRIYOBANGLANEWS24
২৬ জুলাই ২০২২, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই দোহার পৌরসভায় ভোট

দীর্ঘ ২২ বছর পরে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহার পৌরসভা নির্বাচন। প্রার্থীদের টানা প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। রাত পোহালেই কাল বুধবার সকালে শুরু হচ্ছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরআগে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ২১ হাজার ৭৪০ জন ও নারী ভোটার ২১ হাজার ৩২৬ জন। ২১টি কেন্দ্রের ১৩৪টি ভোট কক্ষে ২০১টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় প্রায় ১৫ হাজারের মত তাঁতিদের ভোট রয়েছে। মেয়র প্রার্থী নির্ধারনে নিয়ামক হয়ে উঠতে পারে তাঁতিদের ভোট।

জানা যায়, ৪৩ হাজার ভোটারের এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন আট প্রার্থী। তাদের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগ নেতা। মেয়র পদে প্রতিদ্ব›দ্বীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল (হেলমেট), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ (নারকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম বেপারী (ইস্ত্রি), আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর আলমাছ উদ্দিন (জগ), আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম (চামচ), ঢাকা জেলা কৃষক লীগ নেতা মো. জামাল উদ্দিন (মোবাইল ফোন), ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমজাদ হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন (কম্পিউটার)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটাররাও খুশি। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় থাকলেও বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। ভোটারদের প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে। নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০