PRIYOBANGLANEWS24
২৫ জুন ২০২২, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশস্থলে বিশাল জনস্রোত

আজ উদ্বোধন করা হবে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) সকালে সেতুর মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পদ্মা সেতুর। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যেই ভেন্যুতে আসতে শুরু করেছেন। এদিকে কাঁঠালবাড়িতে এক বিশাল জনসভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইতোমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের নানা প্রান্তের মানুষ।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন।

জানা যায়, প্রায় ১৫ একর জায়গার ওপর প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী ভেন্যু। পদ্মার তীরে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। প্রতীকী সেতুর সামনে স্থাপন করা হয়েছে উদ্বোধনী মঞ্চ। অস্থায়ী সেতুটি ২০০ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া। আর মঞ্চটি লম্বায় ১৫ ফুট এবং ৪০ ফুট চওড়া। মঞ্চের সামনে একটি ৬০ ফুট লম্বা বিশালাকার নৌকা পানিতে ভাসছে।

পদ্মা সেতুর উদ্বোধন সেখানে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার ভোর থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের অংশ ও বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মিছিল আর স্লোগান উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত এগিয়ে যাচ্ছে জনসভাস্থলের দিকে। বিশাল এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। 

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০