PRIYOBANGLANEWS24
২৪ মে ২০২২, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ

ঢাকার নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, কলেজটিতে ছাত্র-ছাত্রীদের ভাল লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব মিয়া বলেন, এই কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানগণ, কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নি বডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া) সহ অন্যান্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০