PRIYOBANGLANEWS24
৪ মে ২০২২, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বলমন্তচর ঈদগাহ মাঠে ব্যতিক্রমী উদ্যোগ!

টেবিলে সাজানো সারি সারি সুপেয় পানি, খেজুর, ছোটদের জন্য চকলেট, সফট ড্রিংকস। ঈদগাহে নামাজ পড়তে আসা বড়দের দেওয়া হচ্ছে সুপেয় পানি ও খেজুর আর ছোটদের দেওয়া হচ্ছে চকলেটের সাথে সফট ড্রিংকস। ঈদগাহে এমন ব্যতিক্রম দৃশ্য দেখা যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বড় বলমন্তচর ঈদগাহ্ মাঠে। নিজ অর্থায়নে এমন ব্যতিক্রম আয়োজন করেন স্থানীয় বাসিন্দা সৌদি আরব প্রবাসী খালিদ হাসান অপু। মঙ্গলবার ঈদের দিন সকাল থেকে নামাজের আগমূহুর্ত পর্যন্ত দাঁড়িয়ে থেকে সকল মুসল্লীদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করেন তিনি।

খালিদ হাসান অপু বলেন, এটি আমার কোন উদ্দেশ্য নয় একটি সামান্য প্রয়াসমাত্র, ঈদ আনন্দটাকে সকলের সাথে ভাগাভাগি করতে আমি এ উদ্যোগ গ্রহণ করেছি।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বলমন্তচর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তাবির হোসেন খান পাভেল বলেন, অপুর এ উদ্যোগ সত্যিই প্রশংসীয়। আমি আশা করি প্রতি বছর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বড় বলমন্তচর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জুলহাস মোল্লা জুয়েল বলেন, অপুর এ উদ্যোগকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই।

ঈদগাহ্ মাঠে নামাজ পড়তে আসা কলেজ শিক্ষার্থী সাদি মোহাম্মদ অলিন বলেন, এ বছরই প্রথম দেখলাম ঈদগাহ্ ময়দানে ছোট বাচ্চাদের চকলেট, সফটড্রিংস ও সুপেয় পানি নিয়ে নামাজিদের সেবা করতে। চকলেট পেয়ে ছোটদের আনন্দ দেখে বিষয়টি আমার কাছে খুবই ভাল লেগেছে। উপজেলায় এটি একটি মডেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০