PRIYOBANGLANEWS24
১০ এপ্রিল ২০২২, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে যে সব ওয়াদা দিয়েছি তা সবই বাস্তবায়নের পথে : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আমি নির্বাচনের সময় দোহার ও নবাবগঞ্জবাসিকে যে সকল ওয়াদা দিয়েছি আজ তা বাস্তবায়নের পথে। তবে আজ কোনো উন্নয়ন নিয়ে কথা বলবো না। আজ আমি এসেছি আগামী দিনে যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অংশ নিবে সে সকল শিশুদের সাথে মিশে আমার শৈশবে ফিরে যেতে।

রবিবার সকালে উপজেলার চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে চুড়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সালমান এফ রহমান প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাচ্চাদের অনেকনভালোবাসতেন। তিনি ছিলেন শিশুবন্ধু। তাই শিশুরা ও তাকে অনেক পছন্দ করতেন।

অনুষ্ঠানে সালমান এফ রহমানের সফর সঙ্গী ছিলেন সায়ান এফ রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবার স্বপ্ন দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।

উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, সহকারী কমিশনার ভুমি অরুন কৃষ্ণ পাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় মহিলালীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে উপজেলা শিল্পকলা একাডেমী ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন। শেষে সালমান এফ রহমান ও সায়ান এফ রহমান শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০