PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২২, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুধবার হাতিরঝিল লেকে আন্তর্জাতিক নৌকা বাইচ

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ভারত, নেপাল ও বাংলাদেশের পাঁচটি টিম অংশ গ্রহণ করবে।

বাংলাদেশ রোইং ফেডারেশনের প্রেস অ্যান্ড মিডিয়া উপকমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা গণমাধ্যমকে বলেন, রাজধানীর হাতিরঝিল লেকে পুলিশ প্লাজার সন্নিকটে আগামী বুধবার বিকাল সাড়ে ৪টায় আন্তর্জাতিক নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বাইচ শেষে বিকাল সাড়ে ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সূত্র জানায়, নৌকাবাইচে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্ব আয়োজিত নৌকাবাইচে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

এছাড়া বাইচে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো.খোরশেদ আলম মহাসচিবের বক্তব্য এবং ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মনিরুল আলম স্বাগত বক্তব্য রাখবেন।

বাইচে দুটি ইভেন্ট থাকবে।একটি আন্তর্জাতিক ইভেন্ট। অপরটি জাতীয় ইভেন্ট। আন্তর্জাতিক ইভেন্ট অংশ নিবে স্বাগতিক বাংলাদেশের ২টি দল লাল ও সবুজ। লাল টিমের নেতৃত্বে থাকবে বাংলাদেশ রোইং ফেডারেশনের প্রেস অ্যান্ড মিডিয়া উপকমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সভাপতি ফেডারেশনের টুর্নামেন্ট উপকমিটির সদস্য মাসুদ মোল্লা।

তারা বলেন, আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের হয়ে লাল দল খেলবে। এবং লাল দলে যারা খেলবেন তারা সবাই নবাবগঞ্জ রোইং ক্লাবের খেলোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০