PRIYOBANGLANEWS24
২৪ মার্চ ২০২২, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জয় বাংলা উৎসব

জয় বাংলাকে জাতীয় স্লোগান করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জয় বাংলা উৎসব ও এই স্লোগানের প্রস্তাবক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয় বাংলা উৎসবে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবচেয়ে বড় উপহার হিসেবে একটি স্বাধীন বাংলাদেশে দিয়েছেন। জাতির পিতার ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছে। তার জয় বাংলা স্লোগান আজ বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে। আর প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে উন্নত বাংলাদেশ রূপান্তরিত করেছেন। আমি আশাবাদী দেশের ধারাবাহিক উন্নতির ফলে দোহার-নবাবগঞ্জকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান (কনসার্ট) গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী মমতাজ বেগম, ব্যান্ড তারকা জেমস, গানবাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০