PRIYOBANGLANEWS24
১২ মার্চ ২০২২, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে রাত্রিকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামীণ কল্যাণ পরিষদের আয়োজনে রাত্রিকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

গ্রামীণ কল্যাণ পরিষদের নিজেদের মধ্যে ৮টি দলের নাম ঘোষনা করে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ৮টি দলই অংশগ্রহণ করেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া। প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল হাসপাতালের সহকারি অধ্যাপক আওয়ামীলীগ নেতা ডা. মোহাম্মদ বাবুল মিয়া।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তানজিল হোসাইন অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. লিয়াকত আলী, মো. সালাউদ্দিন, সংরক্ষিত সদস্য রাসেদা আক্তার, সাবেক সদস্য সামসুর নাহার।

আরও উপস্থিত ছিলেন দিঘীরপাড় গ্রামীণ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাসান লিটু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মুন্নাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.মোহাম্মদ বাবুল মিয়া ও সভাপতি আব্দুল ওয়াদুদ মিয়া। ৬ ওভার করে ৮টি দলের মধ্যে এ খেলা রাত ১০টার দিকে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০