PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২২, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১ জানুয়ারী ভোট গ্রহণ উপলক্ষে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রশাসনের কর্মকর্তাগণ। শনিবার সকালে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভার আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উৎসব মুখর পরিবেশ সৃস্টি করতে হলে আচরণ বিধি মেনে চলতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালা রয়েছে তা আপনারা পালন করবেন। তা হলেই আর কোন অভিযোগ থাকবে না।

প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মাঠ সবার জন্য সমান থাকবে। ভোটের দিন ফাইনাল খেলা খেলবে এজেন্টরা। সুতরাং প্রতিটি ভোট কেন্দ্রে অভিজ্ঞ এজেন্ট নিয়োগ দিতে হবে। এছাড়া ভোটের মাঠে তিন স্তরের নিরাপত্তা বাহিনী থাকবে পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে বলে জানান শহীদুল ইসলাম।

ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনকে কোন ভাবেই প্রভাবিত করা যাবে না। বিধিমালার বাইরে কোন কাজ করলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে। মাঠে জেল জরিমানার বিধানও রয়েছে। মিটিং মিছিল সমাবেশ করা যাবে না। কোন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারনা করা যাবে না। শুধু পথ সভা ও ঘরোয় সভা ছাড়া অন্য কিছু করা যাবে না।

বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, সাইদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০