PRIYOBANGLANEWS24
২৪ ডিসেম্বর ২০২১, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়নশ্রী ইউপি নির্বাচন: দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাসুদ মোল্লা

বছরের বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত থাকেন সামাজিক আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে। যুবসমাজ যখন ফেসবুক আর ইউটিউবে ব্যস্ত, তখন তিনি সুস্থ বিনোদনের জন্য ব্যস্ত সময় পার করেন। কখনো নৌকাবাইচ, কখনো ফুটবল আবার কখনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন নিজ ইউনিয়নে। তিনি আর কেউ নন। তিনি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলার মো. মাসুদ মোল্লা।

ছাত্রজীবনেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। শুরু ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পদ দিয়ে। এরপর যুক্ত হন যুবলীগে। বর্তমানে দায়িত্ব পালন করছেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। রাজনীতির বাইরে তিনি সামাজিক, সাংস্কৃতিক নানা সংস্থায় জড়িত। তিনি আসোক মানবাধিকার সংগঠন নবাবগঞ্জ শাখার সভাপতি, নয়নশ্রী ইউনিয়ন সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি এবং নৌকাবাইচের ঐতিহ্য রক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি এলাকার টেকসই উন্নয়নে কাজ করতে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। দলীয় মনোনয়নের জন্য ফরম তুলেছি। অতীতে দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আন্দোলন সংগ্রামের কারণে ২০০১ সালে মিথ্যা মামলায় কারাবরণ করেছি। ইউনিয়নে রাজনীতি করলেও ঢাকার রাজপথে ছিলাম সক্রিয়। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার জনসভাতেও আমি উপস্থিত ছিলাম। বিরোধী দলের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে প্রায় পাঁচ বছর বাসায় থাকতে পারিনি। এই সময় আমার বাড়িতে নারকীয় হামলা চালানো হয়। লুটপাট করা হয় জিনিসপত্র। আশা করি দল আমার আন্দোলন সংগ্রামের ভূমিকার কথা বিবেচনায় নেবে।


সূত্র জানায়, আবহমান গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য সুস্থ বিনোদন নৌকাবাইচের হাল ধরে রেখেছেন তিনি। নবাবগঞ্জের নৌকাবাইচের ঐতিহ্য শত বছরের। এক সময় প্রতিবছর ইছামতি নদীর বিভিন্ন পয়েন্টে নৌকাবাইচের আয়োজন হতো। নদীতে পানি না থাকায় এবং উদ্যমী লোকজনের অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমতাবস্থায় উদ্যোগী হয়ে হাল ধরেন মাসুদ মোল্লা। তিনি নিজেই বিশালাকৃতির দুটি নৌকাও বানান। সেই থেকে আজ অবধি প্রতিবছর দেশের কোথাও নৌকাবাইচ নিয়মিত না হলেও নয়নশ্রী ইউনিয়নের ইছামতি নদীতে নৌকাবাইচের আয়োজন হয় প্রতিবছর। চলতি বছরেও মাসুদ মোল্লার সভাপতিত্বে এক বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের এমপি সালমান ফজলুর রহমান। সেদিন বাইচ দেখতে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। উৎসক জনতা নৌকাবাইচ দেখে অপার আনন্দ উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০